স্বপ্নেরা মরেনা (People Die, Not Their Dreams)

-আপনার নাম? -মৃতঃ জামিলুর রহমান।
-হোয়াট? -জ্বী স্যার,আমি মৃত জামিলুর রহমান।
-দেখুন, জামিল সাহেব, এটা ভাইভা বোর্ড, ফাইজলামির জায়গা না।
-আই সোইয়ার স্যার, একটুও ফাইজলামি করছিনা।গত ১০ বছর ধরে আমি মৃত।
-এসব কি বলছেন আপনি?
-সত্যি স্যার, আমার বয়স এখন ৩৫, মারা গিয়েছি ২৫ এ।
আপনি কি স্যার মৃত না জীবিত?
-নাউজুবিল্লাহ্। মৃত হব কেন?
-কিন্তু স্যার,আমার তো মনে হচ্ছে আপনিও মৃত।
-কি বলছেন যা তা!
-সহমত স্যার! আমি “যা” তাই বলছি। মানে, ঘটনা আসলে যা, তাই বলছি। আপনাকে দেখে মনে হচ্ছেনা, আপনি এখানে, এই মানবসম্পদ বিভাগে লোকজনের জ্ঞ্যানের বদলে অভিজ্ঞতার সাল হিসাব করতে জন্মেছেন।আপনার তো বোহেমিয়ান পোষাকে বনেবাদাড়ে ওয়াইল্ড অ্যানিমেলের পেছন পেছন ঘোরার কথা, একটি নান্দনিক ”ক্যান্ডিড” ক্যাপচার করার জন্য।
-কি স্যার! অমন খুক খুক করে কাঁশছেন কেন? ধরে ফেললামতো মনের কথাটা,! হে! হে!
-আপনি তো বেশ ইন্টারেস্টিং লোক। তা নিজেকে মৃত বলছেন কেন? শুনি! -শুধু নিজেকে না স্যার, আমি আপনাকেও মৃত বলেছি। আর আসলে শুধু আমি, আপনি নই, লক্ষ লক্ষ-কোটি কোটি মৃত লোক ঘুরে বেড়াচ্ছে আপনার আমার আশে পাশে।
-কিরকম? – এই ধরেন স্যার, আপনি গ্রাজুয়েশান করেছেন কিসে?
– অ্যাপ্লাইড ফিসিক্সে। -উরেসসালা! স্বপ্ন দেখেন ওয়াইল্ড ফটোগ্রাফার হবেন, পড়াশোনা করেছেন অ্যাপ্লাইড ফিসিক্সে আর চাকরি করছেন হিউম্যান রিসোর্সে! আপনিতো স্যার ২৫ এ নয়, ১৮তে মরেছেন।
-কেন? কেন? ব্যাপারটা খুলেই বলছি। এই ধরুন, এভারেজ লোকজন গ্রাজুয়েশন শেষ করে, ২৫ এ।আমি ও তাই করেছি৷ তবে এ বয়সে অনেকেই যেখানে নিজের স্বপ্নটা বুঝে উঠতে পারেনা, আমি ঠিকই স্বপ্ন দেখতাম প্রোডাক্ট ডিজাইনার হব। কিন্তু পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা শুরু করতেই টের পেলাম ব্যাপারখানা ছেলের হাতের মোয়া নয়। সবাই বলে অভিজ্ঞ লোক চাই। আরে বাবা, শুরুতেই কি কারো অভিজ্ঞতা থাকে নাকি! তাছাড়া অভিজ্ঞতা কি দিন, মাস, বছরের হিসাবে হয়? হয় কাজের দক্ষতায়। পরীক্ষা নেন, দক্ষতার যাচাই করেন! সে যাই হোক, শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হেরে গেল স্বপ দেখার মনটা। বৃদ্ধ মায়ের ঔষধের যোগান আর অবসরে যাওয়া বাবার হাহাকার লাঘবের জন্য তড়িঘড়ি করে ঢুকে পড়লাম নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির ফিন্যান্স ডিপার্টমেন্টে। শুধু যে পরিবারের কথা ভেবেছিলাম, তা বললে অবশ্য মিথ্যা বলা হবে। পরে আবার ভালো চাকরির অফার পাই কিনা সেই ভয়টা ও ছিল। নিত্য নতুন পন্য ডিজাইনের বদলে তাই এক্সেল ডাটাবেইস আর এফ এস এস সফটওয়্যারে আমার স্বপ্নদের মৃত্যু হয়, প্রতিদিন একটু একটু করে৷ ইংরেজ পন্ডিত বলেছেন: “Most people die at 25 and buried at 75″. আঞ্জুমান শারমিন আপা বলেছেন ” Don’t die, please don’t die at 25 while you are to live till 75. Follow your dream, this will definitely be followed by the happiness if not by the success”. তাই ভাবলাম, ঠিক আছে, এখন তবে একটু স্বপ্নের পথে হাঁটি। কিন্তু এখনও নিজেকে মৃতই মনে হচ্ছে জানেন? মিড লেভেলের জবে অ্যাপ্লাই করলে বলে “আপনার তো এই সেক্টরে অভিজ্ঞতা নেই” আর এন্ট্রি লেভেলে অ্যাপ্লাই করলে বলে বয়স নেই। শারমিন আপাকে পেলে তাই জিজ্ঞেস করতাম, ২৫ এ মারা যাওয়ার পর ৩৫ এ এসে যদি কারো আবার বেঁচে ওঠার সাধ জাগে তবে করণীয় কি? সে কথা তো বলে গেলেন না….
বিঃদ্রঃ শারমিন আপা উপস্থিত থাকলে ওই কথাটিই বলতেন যা তিনি বরাবরই বলেন না শুধু নিজেও লালন করেন-
Life is all about trial and error. you can not expect ease from it, The journey would definitely be rough, But nothing is impossible when you have faith. It is okay to do mistakes, also to cry, But it’s not okay to close eyes before you die. There is nothing called ‘late’ That would always be called beginning, whenever you start. Follow your dream, this would definitely be followed by happiness if not a success.
#স্বপ্নেরা_মরেনা(people die, not their dreams)
#সৈয়দা_আঞ্জুমান_আরা_শারমিন
